মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজগঞ্জে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ওই ব্যবসায়ী।

রবিবার (২৮ আগস্ট-২০২২) বিকেলে রাজগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আলাল।

সংবাদ সম্মেলনে মো. আলাল জানান- তিনি একজন মাছের আড়ত ব্যবসায়ী। রাজগঞ্জ বাজারে তার একটি মাছের আড়ত রয়েছে। হানুয়ার গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে মো. মিলনের সঙ্গে আমার পূর্ব হতে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরধরে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট-২০২২) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি, আমার রাজগঞ্জ বাজারের মাছের আড়ত বন্ধ করে, আমি ও আমার ছেলে মো. সাকিবুল হাসান, আমার ব্যবহৃত মোটরসাইকেল যোগে ব্যবসার সাড়ে ৬ লক্ষ টাকা নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে হানুয়ার গ্রামস্থ মোস্তফা ডাক্তারের আম বাগানের সামনের পাকা রাস্তার উপর পৌছালে মো. মিলনসহ আরো কয়েকজন একটি মাইক্রোবাসে এসে আমার গতিরোধ করে। তখন আমার মোটরসাইকেলের আলোতে মিলনকে চিনতে পারি। আমি মোটরসাইকেল থামালে মো. মিলনসহ সঙ্গিওরা আমাকে এলোপাতাড়ীভাবে কিল-ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেয়। তখন আমি ও আমার ছেলে বাধা প্রদান করতে গেলে তারা আমাকে টানাটানি করে মাইক্রোবাসে তুলতে যায় এবং তুলতে না পেরে আমাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দিয়ে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মো. আলাল আরো জানান- থানায় অভিযোগ দেওয়ার পরও, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না। আমার ব্যবসার পুঁজি ছিনতাই হওয়ায় আমি ব্যবসা পরিচালনা করতে পারছি না। এমতাবস্থায় এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারসহ শাস্তি ও টাকা উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু