বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

রাজগঞ্জে বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি লিমিটেড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর জেলা সমবায় বিভাগের আয়োজনে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- যশোর জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক, মণিরামপুর উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার।

অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। এরপর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এসময় চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খান পান্না, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইউছুপ আলী, ঝাঁপা ইউনিয়ন তথ্য সেবা ও ডিজিটিল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান