সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটারদের ভয়ভীতি বা বাধাগ্রস্থ করলে বরদস্থ করা হবে না : সিইসি

আগামী ২৮ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌর সভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বচন কমিশন কে এম নুরুল হুদা বলেন, নির্বচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থীর বিরুদ্ধে আচারণ বিধি বহিরভূত লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের মুল্যবান ভোট প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে এসে ভোটাররা নির্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটারদের কোন প্রার্থীর কর্মীরা ভয়ভীতি বা বাধাগ্রস্থ করলে বরদস্থ করা হবে না। দাঙ্গা হাঙ্গামা ও প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। প্রশাসনকে কঠোর দিকনির্দেশনা দেয়া হয়েছে। নির্বচন সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সার্বক্ষণিক নির্বহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের মোবাইল টিম জোরদার রয়েছে। নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। কোন ঝুঁকি নেই। ইভিএমে ভোট প্রদানে ভোটারদের কোন অসুবিধা হবে না।

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করার লক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব কথা বলেন।

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প পরিচালক ব্রিগ্রেডিয়ার আবুল কাশেম, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুচ আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের