সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গৌরপদ সরকার (৪০) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দিনগত রাতের কোন এক সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পথচারীরা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাছ থেকে মরদেহটি উদ্ধার করে বলে জানা যায়। নিহত গৌর পদ সরকার ঝাঁপা গ্রামের নিরাপদ সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. জামাল উদ্দিন ও স্থানীয় বাসিন্দা গোকুল চন্দ্র রায় বলেন- বুধবার সন্ধ্যার দিকে গৌর তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুঁলন্ত অবস্থায় পাওয়া যায় ঝাঁপা-ডুমুরখালি রাস্তার মাঝখানে নড়ের মাঠ নামক স্থানের একটি ডুবা গাছে।

ইউপি সদস্য মো. জামাল উদ্দিন আরও বলেন- আমরা থানায় আছি। পুলিশ লাশ মর্গে পাঠাবে কিনা বলতে পারছি না।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি