বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রিমান্ড শেষে কারাগারে মডেল পিয়াসা-মৌ

সাম্প্রতি রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌয়ের ইস্যুকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের মামলায় দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম এ আবেদন করেন ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামি হলেন- কাজী আল জাহিদ এবং সাইদ আব্দুস সানির রিমান্ড শেষে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৮ আগস্ট এ দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শাহরিয়ার মাকসুমের কাছে হোয়াটস অ্যাপে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্ত্রী তাজরুনা হোসেন নেভী ১৭ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ বলা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হোয়াটস অ্যাপে শাহরিয়ার মাকসুমকে ফোন দিয়ে জানায়, পিয়াসা এবং মৌয়ের সাথে তার ঘনিষ্ঠ কিছু ডকুমেন্ট তাদের কাছে আছে। তিন লাখ টাকা চাঁদা না দিলে সেগুলো স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।

মামলার অভিযোগে আরও উল্লেখ আছে, আসামিদের সহযোগী অজ্ঞাতনামা আসামিরা শাহরিয়ার মাকসুমের ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচার সম্বলিত ভিত্তিহীন সংবাদ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়।

একই রকম সংবাদ সমূহ

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

ভারতে মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনাবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা।বিস্তারিত পড়ুন

খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের কাউন্সিল এলাকায় খাদ্যের সন্ধানে একসাথে প্রায় ১৫টিবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য