শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ ও হাইজিন কিটস প্রদান

সেলিম হায়দার ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ও ধুলিহর ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নে সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্ত ৩০৫ পরিবারকে শর্তহীন নগদ ১৮ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৫০ পরিবারের মাঝে হাইজিন কিটস(নয় আইটেম) প্রদান করেছে বেসরকারী সংস্থা উত্তরণ। বুধবার ও বৃহষ্পতিবার (৩১ জুলাই ও ১লা আগষ্ট) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত সাইক্লোন রেমাল: জরুরী সাড়াদান কার্যক্রম ২০২৪ প্রজেক্ট এর আওতায় শর্তহীন উক্ত অর্থ এবং হাইজিন কিটস বিতরণ করা হয়।
উল্লেখিত স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে ব্রক্ষরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজান চৌধুরী, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান এবং শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর দিপঙ্কর বাছাড় (দিপু), সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, প্রজেক্ট একাউন্টেন্ট ফারুক হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোমেনা খাতুন, উত্তরণের হাবিবুর রহমান,নাদিরা খাতুন,আক্তারুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্ত ৩০৫ পরিবারকে শর্তহীন নগদ অর্থ,প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয় এবং ৫০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ২০০ জন নারী ও ১৫৫ জন পুরুষের মাঝে উক্ত অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়