বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানা ওসি হযরত আলী

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আফিস হাসানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী।

রবিবার (১০ নভেম্বর) দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিবের আত্মার মাফিরাত কামানায় দোয়া মোনাজাত করেন তিনি।

পরে শহিদ আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ গাজী, পুলিশ সদস্য, শহিদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম ও ভাই রাকিব হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি, রাকিব হোসেন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, শিমুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ।

এসময় দেবহাটা থানা অফিসার নবাগত ইনচার্জ জানান, বাংলাদেশ পুলিশ আসিফ সহ সকল শহীদদের পরিবারের পাশে থাকবে। যে কোন সমস্যার সম্মূখিন হলে আমাকে জানালে আমি সার্বিক সহযোগিতার চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি দেবহাটায় যোগদানের পর আন্দোলনে শহীদ শিক্ষার্থী আসিফের কবর জিয়ারত করার জন্য জেলা পুলিশ সুপার আমাকে নির্দেশনা দেন। আমরা আপনাদের সুখে, দুখে পাশে থাকব। আসিফ নেই, কিন্তু আমরা অসংখ্য আসিফ আপনাদের পাশে আছি।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল