শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল

শাহারুল ইসলাম রাজ:
সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোরের শার্শা উপজেলা শাখার উদ্যোগে ১১টি ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ১৩ রমজান বিকালে ৫নং পুটখালী ইউনিয়ানের ৯নং ওয়ার্ডে বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে পুটখালী ইউনিয়ানের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, মহিলা দলের সাবানেত্রী রিনা পারভীন।

উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা আলমগীর হোসেন টিপু, তুহিন, বিএনপি নেতা আতা, যুবদল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, সুজন, মিকাইল, তবিবুর রহমানসহ বিএনপি যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়বার লক্ষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রকার দুর্নীতি চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে যে প্রার্থীকে দল আমাদেরকে উপহার দিবেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি