শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে ধানতাড়া সড়কের রাড়ীপুকুর মোড় থেকে লাল রংয়ের হিরো হোন্ডা গ্লামার মোটরসাইকেলসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাত আটটার দিকে বাগআঁচড়া ধানতাড়া সড়কের রাড়ীপুকুর মোড়ে একটি মোটর সাইকেল তাদের গায়ে এসে ধাক্কা মারে। এতে তারা সামান্য আহত হন। এসময় মোটরসাইকেল আরোহীদের দাড়াতে বললে মোটর সাইকেল ও হাতে থাকা কালো রংয়ের দুটো ক্যারিব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গাড়িতে দুইজন ছিলো। মোটর সাইকেলের আলোয় সামনে পুলিশ দেখে তারা দিশেহারা হয়ে পুলিশের গায়ে ধাক্কা মেরে ব্যাগ ফেলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, আসামি আটক না হলেও তাদের চেনা গেছে। গ্রেফতারের চেষ্টা ও তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত