শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় যুবকের হাতকড়াসহ পলায়ন, সাত ঘণ্টা পর পুনরায় আটক

যশোরের শার্শায় হাতকড়াসহ পালানোর সাত ঘণ্টা পর মেহেদি হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে শার্শা পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

মেহেদি হাসান গোগা গ্রামের গাইনপাড়ার কোরবান আলীর ছেলে। তার পলায়ন ও পরে আটকের তথ্য নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর ফোর্স নিয়ে উপজেলার গোগা গাইনপাড়ায় মেহেদি হাসানের বাড়িতে হানা দেন। বাড়িটি থেকে মেহেদি ও তার মা সহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন, মেহেদির মা রোজিনা খাতুন (৪৮), যশোর শহরের শংকরপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আসমা খাতুন (৩৫), কারবালা এলাকার ছিকুর মেয়ে ফাতেমা খাতুন (৪০), রায়পাড়া তুলোতলার কামরুলের স্ত্রী রওশন আরা (৪৫)। ঘরের ভেতর থেকে ১৩০ বোতল ফেনসিডিলও উদ্ধার হয় বলে পুলিশের দাবি।

আটকের পর মেহেদিকে হাতকড়া পরানো হয়। আটক অন্য চার নারীকে নিয়ে পুলিশ যখন ব্যস্ত, সেই সুযোগে পালিয়ে যান মেহেদি।

ঘটনার পর পরই মেহেদিকে আটক করতে যশোরের এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলমের নেতৃত্বে এলাকায় পুলিশের জোর অভিযান শুরু হয়। দীর্ঘ সাত ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে উপজেলার আমলাই গ্রামের একটি ঘের থেকে মেহেদিকে হাতকড়া পরা অবস্থায় আটক করতে সক্ষম হয় পুলিশ।

যোগাযোগ করা হলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তিনি কেশবপুর নির্বাচনী এলাকায় আছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম আসামি মেহেদির হাতকড়াসহ পলায়ন ও সাত ঘণ্টা পর তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনার ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে আটক পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার তাদের যশোর আদালতে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি