বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোক দিবস: সাতক্ষীরায় মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের খাদ্য বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-২০২৩) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) দুপুর ১ টায় সুলতানপুর মাছ বাজার সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শিহাব উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

এ সময় সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীল বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফ্ফারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি