সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকের অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নয়

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে সচিবালয়ে ১৫ আগস্টের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা বাহিনীসহ সাদা পোশাকের বাহিনী কাজ করবে। র‌্যাবের টহল থাকবে।

মন্ত্রী আরো বলেন, ১৫ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানে বিশেষ নিরাপত্তা থাকবে। করোনা পরিস্থিতিতে আগতদের মাস্ক পরার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার বিষয়েও নির্দেশনা থাকবে।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, হত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পগুলোর নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। গত দুই বছরে বিভিন্ন ক্যাম্প থেকে নানা অপরাধে দুই হাজার ২০০ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান আইজিপি।

আইজিপি বলেন, আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ন ২২টি ক্যাম্পের মাধ্যমে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশের ক্যাম্প থাকার কারণে ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হচ্ছে।

শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠনে, জননিরাপত্তা সচিবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন