শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পাকিস্তান। আগামী শনিবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানিস্তান।

১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানরা। ৩.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৫ রান। এরপর সময়ের ব্যবধানে একে একে উইকেট হারাতে থাকে আফগানরা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ইবরাহিম জাদরান।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ব্যাটসম্যান এশিয়া কাপে এসে সুপার ফ্লপ। এশিয়া কাপে চার ম্যাচে যথাক্রমে ১০, ৯, ১৪ ও ০ রানে ফেরেন তিনি।

বাবর আজম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল মাত্র এক উইকেট।

উইকেটে ছিলেন দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। স্টাইকে থাকা নাসিম শাহ ফজল হক ফারুকির করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে পরপর ছক্বা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?