শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রী হত্যা! স্বামী আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।

মঙ্গলবার (২৪ মে) ভোররাতে ইউনিয়নের পাশেমারী গ্রামের এ ঘটনা ঘটে।

হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। এর আগে ভোরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার প্রচার দেয় স্বামী।

মঙ্গলবার ভোরে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু আশরাফুন্নেছা (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী।

প্রতিবেশি আশরাফুল আলম জানান, সাংসারিক অভাব-অনটন ও যৌতুকের দাবিতে প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। রাতেও দুজনের চেল্লা-চেল্লি শুনেছি আমরা। সকালে শুনি, আশরাফুন্নেছা মারা গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আরেক প্রতিবেশি জানান, আশরাফুন্নেসাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আত্মহত্যা করলে যে চিহৃগুলো থাকে, তা ওই গৃহবধুর মধ্যে নেই।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে তাকে হত্যা করেছে। তবে শফিকুলের পরিবার এটি কে আত্মহত্যা বলে প্রচার দিচ্ছেন। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

গাবুরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মশিউর রহমান বলেন, স্বামী শফিকুল তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারা বাঁচার জন্য আত্মহত্যার প্রচার দিচ্ছেন। স্থানীয়রা স্ত্রী হত্যার অভিযোগে আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুইটা স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করে। এরপর সোমবার (২৩ মে) তাকে মারপিট করে চলে যায়। রাতে আবারও প্রথম স্ত্রী আশরাফুন্নেছার কাছে আসে শফিকুল।

তিনি আরো বলেন, মঙ্গলবার ভোররাতের দিকে প্রথমে মারপিট করে গলা চেপে হত্যা চেষ্টা করে। তারপর বালিশচাপা দিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে বলে জানান গ্রামবাসীর কাছে।
এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রাখলে সে ঘটনার বর্ননা দিয়ে হত্যার কথা স্বীকার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার