মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এগ্রোইকোলজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন এবং শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও যুবরা অংশ নিয়ে ‘চায়না দুয়ারি জাল বন্ধ করো’, ‘জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো’, ‘দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো’ প্রভৃতি স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে, যা মৃত্যুর মুখে পতিত হয়। মাছের প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশীয় প্রজাতির বিলুপ্তি ঘটছে। ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছে। শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার নদী, খাল ও বিলগুলোতে এই জালের অবাধ ব্যবহার জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা দাবী করেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে চায়না দুয়ারি জালসহ সব ক্ষতিকর বিদেশি জাল আমদানি ও ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করা হোক, অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এবং ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

শ্যামনগর উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ঈশ্বরীপুর ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, শ্যামনগর পৌর গ্রিন কোয়ালিশনের সম্পাদক কিরন শঙ্কর চ্যাটার্জী, জেলেখালীর কৃষক নেতা দেবীরঞ্জন মন্ডল, কৈখালী আইসিএম কৃষক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ডা. যোগেশ মন্ডল, সোনামুগারী জেলে কল্যাণ সমিতির সভাপতি গঙ্গারাম ধীবর, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি সাইদুল ইসলাম, কৃষাণী কোহিনুর বেগম, উন্নয়নকর্মী গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, এবং বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিতবিস্তারিত পড়ুন

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ