শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্যামনগর থেকে মেহেরাব হোসেন: ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর শ্যামনগর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ