মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (এজউজজওই)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

জিআরডিআরআরআইবি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা সুমন মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি শিল্পি রানী গাইন, উপজেলা পিআইও প্রতিনিধি নাজমুল কবীর, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘উপকূলীয় এলাকা হিসেবে শ্যামনগর অত্যন্ত দুর্যোগপ্রবণ। যেকোনো দুর্যোগে নারীরাই সবচেয়ে বেশি প্রতিকূলতার সম্মুখীন হন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব অপরিহার্য। এই প্রকল্পটি দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে নারীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অবহিতকরণ সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সেলিনা আক্তার।

উপস্থাপনায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা প্রণয়নই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ নারীদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অবহিতকরণ সভায় শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের প্রকল্প সংশ্লিষ্ট ওয়ার্ডেরে ইউপি সদস্যবৃন্দ ও নারী নেতৃত্বাধীন বেড়ি-বাধ সুরক্ষা দলের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় প্রকল্পের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু