শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদে নাসির উদ্দিন মাহমুদের মুক্তি চাইলেন জাতীয় পার্টির এমপি টিপু

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে নাসির উদ্দিনকে ওই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সংসদ অধিবেশনে বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি।

প্রায় ছাত্র অবস্থা থেকে। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেয়।

তিনি আরও বলেন, ‘ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তারাতো অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। তাদের এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখব, আইন আইনের মতো চলবে। অবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইসের থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেওয়া হয়।

জাতীয় পার্টির সাংসদ টিপু সংসদে বলেন, ‘আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলি চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে।

ছবিতে দেখলাম সে যত উপরে পা তুলে একজনকে আঘাত করল! বঙ্গ ললনা নারীরা শতকরা ৯৮ জনই এটা করতে পারবে না। এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর। সরকারের কাছে আশা করব যাতে ব্যাপারটা ঠিকমত দেখে। ’

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর