শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবাই আন্তরিক হলে জঙ্গিবাদের মতো মাদকও রুখে দেওয়া সম্ভব- অতিরিক্ত পুলিশ সুপার

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তবে, জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া জঙ্গি, মাদক, সস্ত্রাস দমন ও নির্মূল করা যাবে না। সবাই আন্তরিক হলে জঙ্গিবাদের মতো মাদকও রুখে দেওয়া সম্ভব’ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান।

সোমবার (১৩ মার্চ) বিকালে “পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা বিবিসি ফাউন্ডেশনের আয়োজনে কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে “মাদক, জঙ্গী এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ ও কনসার্ট” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, ‘জঙ্গিবাদকে আমরা কঠোর হাতে দমন করেছি। আজ বিশ্ব আমাদের ভূয়সী প্রশংসা করছে। জঙ্গিবাদ দমনে জনগণ যেমন আমাদের সহায়তা করেছে, তেমনি মিডিয়া কর্মীরাও আমাদের সহায়তা করেছেন, সাপোর্ট দিয়েছেন। শুধু জঙ্গিবাদের ক্ষেত্রেই জিরো ট্রলারেন্স নয়, আমরা জিরো ট্রলারেন্সে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

অনুষ্ঠানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার এম, জে সোহেল, সাতক্ষীরা জেলা আ’লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।

এসময় বক্তারা সাতক্ষীরা বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসিকে ধন্যবাদ জ্ঞাপণ করে বলেন, প্রাণঘাতী মাদকের ফাঁদে পা দিয়ে কত মা তার সন্তান হারা হয়েছেন, কত বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ তার কোন ইয়ত্তা নেই। এ ধরনের মর্মান্তিক ঘটনা বন্ধে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। আর সেই সচেতনতা গড়ে তুলতে বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদুল আলম বিবিসি। এসময় আবেগ আপ্লুত হয়ে মাহমুদুল আলম বিবিসি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে দুবাইতে অবস্থান করলেও তিনি সাতক্ষীরা বাসীর সেবায় তার ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করেছেন। সাতক্ষীরা ফেরার পর যখন মানুষের জন্য কিছু চেষ্টা করেছেন তখন-ই বিভিন্ন ভাবে বাঁধার সম্মুখীন হয়েছেন। তবে যতোই বাধাঁ আসুক না কেন তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে সাতক্ষীরা বাসীর পাশে থাকবেন বলে জানান।

এসময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন