সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়ায় মাদকদ্রব্যসহ ২৭ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
এরমধ্যে ভারতীয় মদ ২৪ বোতল, ফেনসিডিল ৯৮ বোতল, ইয়াবা ২০০০ পিস, রুপার গহনা ৪ কেজি ৫০০ গ্রাম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদড়ি ১০ বোতল ভারতীয় মদ এবং ৪১ বোতল ফেনসিডিল আটক করে। তলুইগাছা বিওপির বিওপির সদস্যরা বেলতলা নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। কাকডাঙ্গা বিওপির বিওপির সদস্যরা কেড়াগাছি এবং দখলের মোড় হতে ০৭ বোতল ভারতীয় মদ এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

শিশুতলা এলাকা থেকে হিজলদী বিওপির নায়েক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে প্লাস্টিকের ব্যাগে করে ফেলে রাখা ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫ শত টাকা। এছাড়া বড়ালী থেকে ০৪ বোতল ভারতীয় মদ এবং ১০০০ পিস ইয়াবা আটক করে। চান্দুরিয়া বিওপির সদস্যরা কাদপুর হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

পদ্মশাখরা বিওপির সদস্যরা দাসাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা নতুনপাড়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড়, দখলের মোড়, গেড়াখালী মাঠ হতে ৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল