সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ লক্ষ টাকার ওষুধ জব্দ, ৬০ হাজার টাকার জরিমানা

সাতক্ষীরায় অনুমোদনবিহীন ওষুধ সামগ্রি রাখায় তিয়ানশি কোম্পানির অফিস সীলগালা

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিএসটিআই এর অনুমোদনবিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ১৫ লক্ষ টাকার ওষুধ সামগ্রি জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় এবং ১৫ লক্ষ টাকার ঔষধ সামগ্রি জব্দ করা হয়। এছাড়া লেবেল বা সীল বিহীন ঔষধ সামগ্রি বিক্রয় করার অভিযোগে দুইজন ডিস্ট্রিবিউটর নলতা গ্রামের শেখ আমানুল্লাহর পুত্র তুহিনুজ্জামান (৪০)কে ১০ হাজার টাকা এবং শহরের মুনজিতপুর গ্রামের আবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম (৩৫)কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ের তিন মাসের জেল প্রদান করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‍্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি এবং এনএসআই’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর