সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুস্থতা কামনা

সাতক্ষীরায় কারান্তরীণ বিএনপি নেতা সাবেক এমপি হাবিবকে অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি

কারান্তরীণ বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ মে) সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আছেন।
সাতক্ষীরা জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে একাধিকবারের সাবেক সংসদ সদস্য। এর আগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের তুখোড় এই সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসুর বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি ছিলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, শনিবার সকালে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ অবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বমিডিনসহ বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তার অসুস্থতার খবর জানতে পেরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সাবেক এমপি হাবিবের সহধর্মিনী বিএনপি নেত্রী অ্যাডভোকেট শাহনাজ পারভিন বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর সাধারণ সম্পাদক সোহেল, ছাত্রদল নেতা আসাদ, ইশারুল, রোহান, আবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, প্রিয় নেতার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
একই সাথে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা সাবেক এমপি হাবিবসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন