শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা উপজেলা রিসোর্স টীমের সদস্যদের গ্রাম আদলত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে (১২ ও ১৩ মার্চ) দুই দিন ব্যাপী এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এরআগে বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করলে এই আদালতের কার্যক্রম আরো গতিশীল হবে, জন কল্যাণ নিশ্চিত হবে।
দুই দিন ব্যাপী এই প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস, উপ-পরিচালক সমাজসেবা, জেলা লিগ্যাল এইড অফিসার ও উপ পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এসিএলজি পলাশ আহমেদ।
প্রশিক্ষনে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পে’র ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।
প্রশিক্ষন গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ। গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা।দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারা সমূহ, বিভিন্ন রেজিষ্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারী ও দেওয়ানী মামলা অনুশীলন, অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত, এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ের উপর ধারনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস।
প্রশিক্ষণে জেলার শ্যামনগর, আশাশুনি, তালা ও কালিগঞ্জ উপজেলার রিসোর্স টিমের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ নেন।
এই প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ পরবর্তীতে নিজ উপজেলায় গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রসংগত; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’