সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৌর বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন রাজ’ুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আবুল হাসান হাদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘুনে ধরা রাষ্ট্রকে ঘষে মেজে পরিস্কার ও সংস্কার করার জন্যই এই ৩১ দফা দিয়েছেন। কিন্তু এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯দফা দিয়েছিলেন।
তিনি আরো বলেন, সব থেকে ঘৃন্য ব্যক্তি হচ্ছে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা। তিনি ক্ষমতায় থাকার জন্য এমন কোন কাজ নাই যে করেন নি। মাত্র ৩৬ দিন এই খুনি হাসিনা প্রায় ষোলশ এর বেশী ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসাথে গুরুতর আহত হয়েছে প্রায় ২০হাজারের বেশী। অনেকে পঙ্গু ও অন্ধ হয়ে গেছেন। এই নিসংশ হত্যাকান্ডেরও দ্রুততার সাথে বিচার কারার দাবী জানান তিনি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ। আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাহান বিশ্বাস, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মধু, আরিফ, আলমাস, সুজন, বকুল, শাহিন, সাইফুল, মন্টু, মোন্তাজ,সাইফুল, আনারুল, সালাম, নিশাত, সাদ্দাম, ইভান, আজিজ, রফিকুল ইসলামসহ পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

একই রকম সংবাদ সমূহ

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরবিস্তারিত পড়ুন

  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন