শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা

সাতক্ষীরা সদরের ৩ নং বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের
বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ফেব্রুয়ারি) বিকালে বৈকারী বাজার
সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে
বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন কবির পিন্টুর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য
কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । প্রধান অতিথির
বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
দলের স্বার্থে সকল বিভেদ ভুলে দল ও দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে
হবে। দলের মধ্যে কোন কোন্দল রাখা যাবেনা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত
করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, অসলের পরিবার
আওয়ামী লীগ পরিবার। তার পরিবারকে আঘাত করলে। সেটা আমাদের খুবই কষ্ট দেয়।
দলের জন্য তার পরিবার অনেকবার নির্যাতিত হয়েছে এবং দলের স্বার্থে অনেক
ত্যাগ স্বীকার করেছে। আর কোন দ্বন্দ নয়। সকলকে মিলে মিশে দলের জন্য কাজ
করতে হবে এবং দলের জন্য যারা নিবেদিত প্রাণ তাদেরকে ইউনিয়ন আওয়ামী লীগের
জায়গা দিতে হবে।”
বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের
চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম
ও যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.
আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর
সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম
শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ
সম্পাদক মো. শাহজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক
ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান
কোহিনুর ইসলাম, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান
মোশা, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা বিষয়ক
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বাঁশদহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান
মাস্টার মো. মফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক
প্রভাষক আফাজউদ্দীন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান প্রমূখ। এসময়
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত