মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় সক্ষমতা অর্জন বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্য বিবাহ বন্ধসহ বিষয়ক এক সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে উত্তরণ, কারীগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অর্থায়নে- গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা। প্রকল্প সমন্বয়কারী আফরোজা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথি হিসাবে সাইকোল্িজস্ট সুপ্রাভাইজার রুমানা রফিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, সদর থানার উপ পুলিশ পরিদর্শক এসে এম শামীম আক্তারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তায়নের সফলতা তুলে ধরেন। স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণের মাধ্যমে কিশোরী এবং জেন্ডার বান্ধব যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং বাল্য ও জোরপূর্বক বিবাহ সংক্রান্ত তথ্য ও সেবা নিশ্চিত করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১০ থেকে ২৪ বছর বয়সী কিশোর – কিশোরী এবং যুবক- যুবতীদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্য বিবাহ বন্ধ, বিদ্যালয়ে ওয়াশ ব্যবস্থা পুনঃনির্মানসহ উপকরণ প্রদান।

এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্নধরণের প্রশিক্ষণপ্রদান, কমিউনিটি ক্লিনিকে এ্যাডলসেন্ট কর্ণার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ এবং পুনঃনির্মান কাজ ইত্যাদি। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কাজ করেছে। প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী- ২০লাখ ৩ হাজার ৫৫৭ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল