মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

বুধবার (১০ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ আদেশ দেন।

মামলার নথি সুত্রে ও আদালতের বেঞ্চ সহকারী শেখ ইমরান বাশার জানান, দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর পুত্র রবিউল ইসলাম ২০১২ সালের ৬ নভেম্বর রাতে তার স্ত্রী ২ সন্তানের জননী ফতেমা খাতুন ওরফে ফেলী (২৮)কে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরদিন ভিকটিমের পিতা নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় জামাতা রবিউল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকা রহিমা খাতুনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে স্বামী রবিউল ইসলামকে একমাত্র আসামি করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন এবং রহিমা খাতুনকে অব্যহতি চেয়ে এফ আর টি প্রদান করেন। সেশন ৩৮৭/১৩ নম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ রাষ্ট্র পক্ষ থেকে মোট ১৪ জন স্বাক্ষী বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য প্রদান করেন এবং আসামি পক্ষে ভিকটিমের ২ পুত্র সন্তানকে সাফাই স্বাক্ষী প্রদান করেন। বিজ্ঞ আদালতে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় ১০ জুলাই জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. জহুরুল হক।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা