বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অন্যের ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জারে টাকা দাবি

Rabiul Islam নামের ফেসবুক আইডি হ্যাক করে সাইবার ক্রাইম চক্র ০১৪০৫৪১৮৩৭৫ (নগদ) নাম্বার মোবাইল ফোনে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ইতোমধ্যে ওই আইডির সত্ত্বাধিকারি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মরহুম আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম থানায় অভিযোগ করেছেন।

ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টার পরে বিষয়টি তার নজরে আসে। কে বা কারা তারা ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়। মেসেজ পেয়ে সেতু নামের একজন পরিচিত ব্যক্তি ওই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠায়।

রবিউল ইসলাম আরও জানান, এভাবে ডিবি ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক, ব্যাবসায়ী বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম, ব্যবসায়ি মুরাদসহ অসংখ্য মানুষের কাছে পাঁচ হাজার করে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। টাকা পাঠানোর জন্য ০১৪০৫৪১৮৩৭৫ নাম্বারের মোবাইল নাম্বার দিয়েছে।

এবিষয়ে রবিউল ইসলাম দ্রুত প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সাইবার ক্রাইম চক্রকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ