শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান দখল প্রচেষ্টার প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতের নির্দেশ আসার অগেই প্রতিপক্ষ কর্তৃক অবৈধভাবে দোকানঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুরের মৃত শেখ আমির আলীর ছেলে শেখ উজির আলী এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উজির আলীর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছেলে তানভীর হাসান হৃদয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৯৮০ সালের ২৪ নভেম্বর মৃত মীর মনজুর আলী ও মৃত খোকন আলীর কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে অদ্যবদি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত প্রতিমাসে দোকানঘরের ভাড়া পরিশোধ করছি। এমনকি মহামারি করোনাকালিন সময়েও ব্যবসা বন্ধ থাকলেও আমি ভাড়া দেয়া বন্ধ করিনি। এদিকে মীর মনজুর আলী ও খোকন আলীর মৃত্যুর পর দোকানঘরটি ওয়ারেশ সূত্রে মূল শরিককে বঞ্চিত করে তাদেরকে না জানিয়ে একতরফাভাবে মীর মনজুর আলীর মেয়ে ইফাত আরা মঞ্জুর শরিফ (লাবনী) প্রাপ্ত হন। তিনি বিভিন্ন সময়ে অবৈধভাবে আমাদেরকে উক্ত দোকানঘর থেকে বিতাড়িত করার চক্রান্ত করতে থাকেন। একপর্যায় তিনি আদালতের স্বরাপন্ন হয়ে ভাড়া না দেয়ার অভিযোগ করলে আমরা প্রতিমাসে আদালতের মাধ্যমে ভাড়ার টাকা নিয়িমিত পরিশোধ করছি। যার রিসিভ কপি আমাদের কাছে সংরক্ষিত আছে।

শেখ উজির আলী অভিযোগ করে বলেন, পরে লাবনী ও তার স্বামী সাইদুর রহমান শরিফ গোপনে আদালত থেকে একতরফা একটি ডিগ্রি লাভের প্রচার দিয়ে তালা ভেঙ্গে দোকানঘর দখল ও মালামাল খালে ফেলে দেয়ার হুমকি দিতে থাকে। কিন্তু অফিসিয়াল কোন নোটিশ আমাদের কাছে এখনো আসেনি। এদিকে আমার অসুস্থ্যতার খবর শুনে লাবনী ও তার স্বামী সাইদুর রহমান শরিফ গত ১০ জানুয়ারি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে দোকানঘরে আমার তালা লাগানো থাকা স্বত্বেও নতুন করে আলাদা তালা লাগিয়ে দেয়। ১২ জানুয়ারি সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দোকানঘরের তালা কাটতে থাকে। এসময় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাধা দিয়ে বলেন, ঘরের তালা কাটতে হলে অবশ্যই কোর্টের আদেশ ও ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি থাকা লাগবে। ফলে ব্যবসায়ীদের বাধার মুখে তারা ফের এসে তালা ভেঙ্গে মালামাল খালে ফেলে দেয়ার হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরো বলেন, আদালতের কোন নির্দেশ বা নোটিশ আমি এখনো পাইনি। এছাড়া কোন ডিগ্রি যদি তারা পেয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ন একতরফা। এক্ষেত্রে আদালতে আমাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ইতিমধ্যে আমরাও আদালতে একটি মামলা দায়ের করেছি। আদালতের আদেশের কপি আসার আগেই এবং আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা না করে তারা আমার অসুস্থ্যতার সুযোগে আমার উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি বেআইনি ভাবে দখলের চক্রান্ত করে যাচ্ছে।

উক্ত ইফাত আরা মঞ্জুর শরিফ (লাবনী) ও তার স্বামী সাইদুর রহমান শরিফ যাতে অন্যায়ভাবে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখল নিতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত