রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার মাইকেল জ্যাকসনরূপে সাহসী হিরো আলম, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সেপ্টেম্বরে প্রকাশিত ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের তরুণদের মধ্যে। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর অল্প সময়েই তা ভাইরাল হয়।

এরপর একই শিরোনামে গান গেয়েছেন হিরো আলম। আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোড়ন।

আলোচনা-সমালোচনা গায়ে না মেখে নিজের মতো হেঁটে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গেয়েছেন ইংরেজি ও হিন্দি গান। তুমুল তোপের মুখে পড়েন এই দুই গান গেয়ে। তার পরও হিরো আলমের গান গাওয়া থেমে থাকেনি। এবার এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসনরূপে অবতারণে।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত একটি গানের মিউজিক ভিডিওতে হিরো আলমকে এই চেহারায় দেখা যাবে। মিউজিক ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিং দৃশ্য প্রকাশ করেছেন হিরো আলম। এই মিউজিক ভিডিওর অন্তরালের গানটিও হিরো আলম নিজেই গেয়েছেন, সঙ্গে গেয়েছেন রুমি।

হিরো আলম বলেন, নতুন নতুন পরিকল্পনার ভিত্তিতেই কাজ করি। নতুন পরিকল্পনারই অংশ এটি। আমার মনে হয়, কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের একটি ভক্তশ্রেণি রয়েছে। আমারও একটি ভক্তশ্রেণি রয়েছে, যারা আমার গান দেখে ও শোনে। আমি তাদের জন্যই কাজ করি। আমি মনে করি, আমার কাজ সবার দেখার দরকার নেই, সবার শোনারও দরকার নেই। যারা আমার শ্রেণিভুক্ত তারাই শুনবে, দেখবে। আমি তাদের জন্যই কাজ করি।

গানটি শিগগির প্রকাশ হবে বলেও জানান তিনি।

হিরো আলম। সম্প্রতি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন গান গেয়ে। নেটিজেনরা কখনো তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন তাঁকে, কখনো বা একহাত নিয়েছেন। আবার মামলাও খেয়েছেন, তাতে তাঁর কিছু যায় আসে না। তিনি ‘নিজের মতো চলো’ নীতিতে অটল। প্রথম গান গেয়ে সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন। এবার মিউজিক ভিডিওসহ সামনে আসছেন।

গান প্রসঙ্গে হিরো আলম বলেন, নিজের শখের বসে গান করেছি। এখন স্টেজ প্রগ্রামে গান করব। দেশের বিভিন্ন জায়গায় যেসব কনসার্টে যাই, সেসব জায়গায় আমি মানুষের গানে নাচ করতাম, এখন আমি নিজেই গান গাইব। মানুষ যদি না চায় তাহলে আমি গান করব না। একটা কথা আমি বলতে চাই, মানুষ যা চায় আমি তা-ই করি। মানুষ পছন্দ করে বলেই আমি করি, না পছন্দ করলে করতাম না।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়