শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে, বাসরঘরে তন্বীর লাশ

বধূ হয়ে স্বামীর বাড়িতে এসে একদিন পরই লাশ হয়ে ফিরলো তন্বী নামের এক কলেজছাত্রী। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালেও বিয়ের পরদিনই অজানা কারণে বাসরঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে স্থানীয় জোবেদা রুবেয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১)।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্বামী সাইমের বাড়িতে নিজের শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

তন্বী টাঙ্গাইলের বাসাইল পৌরসভার জরাশাহীবাগ এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাশেম খানশুর এবং বাসাইল সদর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার বিউটি আক্তারের ছোট মেয়ে। তন্বীর স্বামী পৌর এলাকার পশ্চিম পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইম (৩৪)। মৃত্যুর বিষয় নিয়ে উভয় পরিবার পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

জানা যায়, পাশাপাশি এলাকার বাসিন্দা হিসেবে সাইম এবং তন্বীর পরিবারের মধ্যে ভালো জানাশোনা রয়েছে। পারিবারিক সুসম্পর্ক এবং পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বিষয়টি তন্বীর পরিবার জানার পর ভালোভাবে নেয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে তন্বী এবং সায়েমের বিয়ের প্রস্তাব এলেও উভয়েই অন্যত্র বিয়ে করতে রাজি হয়নি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। পরদিন শোয়ার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

তন্বীর দেবর শাকিল খান বলেন, ভাই ভাবি উভয়েই বিয়ের বয়সের জন্য উপযুক্ত। স্থানীয়দের উপস্থিতিতে ভাবির (তন্বী) পরিবার বিয়ের কাবিনসহ অনুষ্ঠানিকতা শেষ করলেও মেয়ের প্রতি তারা নাখোশ ছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে যখন ভাবি আমাকে এবং আমার ভাই সায়েমকে বাজার করতে পাঠান তখন তাকে খুব বিষণ্ন লাগছিল। ধারণা করা হচ্ছে, সকালে তার বাবা-মায়ের সঙ্গে মোবাইলে ঝগড়া করে ক্ষোভে আত্মহত্যা করেন।

তন্বীর বাবা হাশেম খানশুর বলেন, নিজে উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দিয়েছি। মাত্র এক রাতের মাথায় মেয়ের মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক এবং অস্বাভাবিক, যা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনায় আমার মেয়েকে প্ররোচিত করা হয়েছে বলে মনে করি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার