শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে এমপি রবি

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মান
উন্নয়ন ও পাসপোর্ট সেবা গ্রহীতাদের কষ্ট লাঘবে সরেজমিনে পাসপোর্ট অফিস পরিদর্শণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে যান এবং পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা পাসপোর্ট সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন। এসময় পাসপোর্ট সেবা গ্রহীতারা বলেন, প্রখর রোদে ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কষ্টের কথা বলেন।
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক সাহজাহান কবিরের সাথে কথা বলেন এমপি রবি।

এসময় সহকারি পরিচালক বলেন, প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন সেবা গ্রহীতা পাসপোর্টের ফরম জমা দেয় ও ৩০০ থেকে ৩৫০ জন পাসপোর্ট নিতে আসে এবং ১০০ জনের অধিক সেবা গ্রহীতা প্রতিদিন তথ্য সেবা নিতে আসে। প্রতিদিন ৭০০ থেকে ৮০০ জন সেবা গ্রহীতার সেবা দেওয়ার মত জনবল আমাদের নেই। জনবল সংকটের কারণে এবং সেবা নিতে আসা মানুষের বসার পর্যাপ্ত জায়গা ও সেটের ব্যবস্থা না থাকায় সেবা গ্রহীতারা অনেক কষ্ট পাচ্ছে। সাতক্ষীরা
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মান উন্নয়নে ও কষ্ট লাঘবে তাৎক্ষণিক পাসপোর্টের সেবা সেকশনের ডিজির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মান
বাড়াতে জনবল বৃদ্ধি, সেবা গ্রহীতাদের বসার সেট নির্মাণসহ ভোমরা বন্দরে ই-পাসপোর্ট যাত্রীদের জন্য দ্রুত ই-গেইট স্থাপনের আশ্বাস দেন এমপি রবি।

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালককে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা পাসপোর্ট সেবা গ্রহীতাদের স্বস্তির জন্য হয়রানী ছাড়াউ উন্নত সেবা প্রদান করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা দেন এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার