বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজ কুমারী, চলছে প্রস্তুতি

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ সফর করবেন আগামি ২৭ এপ্রিল, বুধবার সকালে।

পরে সুন্দরবন টাইগার পয়েন্ট ভ্রমন শেষে উপকূলের জলবায়ু কারণে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। বরষা রিসোর্টে অবস্থান করে তিনি মধ্যহ্নভোজ করবেন বলে তার সফর সূচী সূত্রে জানা গেছে।

জানা গেছে, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছেন।
তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং ২৭ এপ্রিল দেশে ফিরে যাবেন।

এদিকে, রাজকুমারির আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। কুলতলী এলাকার ইটেরসোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সরেজমিনে প্রস্তুতির কাজ দেখাশুনা করছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ। গোটা বিষয় তদারকি করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম মৃধা।
সৌজন্যে: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক