বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ বাজারে বেশ ভিড় মণিরামপুরে ভ্রাম্যমাণ পোশাকের দোকানে

কি নেই ভ্রাম্যমাণ দোকানে! হাতের কাছে সাধ আর সাধ্যের মধ্যে এ দোকানে নিজেদের পছন্দের জিনিস পেয়ে বেজায় খুশি ক্রেতারা। ইঞ্জিন চালিত জিহাদুল ইসলাম জিহাদের আলম সাধুর উপর বিশেষভাবে নির্মিত দোকানের থরে থরে সাজানো তাকে শোভা পাচ্ছে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি-পাঞ্জাবি আর ছোটদের পোশাকসহ সব বয়সীদের জুতা-স্যান্ডেল।
দোকানে নারী আর শিশুদের ভিড়ই বেশি।
হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন বাজারের কোন ঘরে পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানি।

এই মা-বোনেরা আপনাদের পছন্দের শাড়ি, থ্রি-পিস, স্যান্ডেল এসে গেছে, ভাই-বাবাদের লুঙ্গি-পাঞ্জাবি আর সোনামনিদের সব ধরণের পোশাক। দেরি না করেই এক্ষুণি চলে আসেন দোকানে।

যশোরের মণিরামপুর উপজেলার দ্বীপ গ্রাম ঝাঁপায় এ ভ্রাম্যমাণ দোকানি জিহাদ এভাবে মাইকে হাক দিতেই মুহূর্তের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ছুটে আসেন দোকানে।

গ্রাম্য নারীরা নিজের পছন্দের শাড়ি কিংবা থ্রি-পিস হাতে নিয়ে দোকানির সাথে দর কষা-কষি করছেন। দর-দামে পটে গেলেই কিনে নিচ্ছেন তারা। হাতের কাছে নিজেদের সাধ আর সাধ্যের মধ্যে পছন্দের জিনিসটি পেয়ে বেজায় খুশি তারা।

হঠাৎ করে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি ইঞ্জিন চালিত আলমসাধুর উপর তৈরি করা দোকান। এমনভাবে বানানো হয়েছে দূর থেকে যে কেউ দেখলে মনে করবেন বাজারের কোন দোকান।

উপজেলার ঝাঁপা গ্রামে নারীদের জটলা দেখে কাছে এগিয়ে যেতেই চোখে পড়ল এ দোকান।

এ সময় কিনতে আসা পলি খাতুন বলেন, রোজার মাসে ব্রিজ পার হয়ে ভিড় ঠেলে দেকানে কিনতে হয়। কিন্তু এখানে সেই একই পোশাক যতক্ষণ ইচ্ছা দেখে পছন্দ করে নেয়া যাচ্ছে।

সেলিনা বেগম নামের অপর এক নারী ক্রেতা বলেন, পছন্দের পোশাকটি কিনতে টাকা কম পড়লেও সমস্যা নেই। দুই/একদিন বাকি রেখেই কেনা যাচ্ছে।

দোকানি জিহাদ বলেন, তার ভ্রাম্যমাণ দোকানে ভালই বিক্রি হয়। এ উপজেলার মধ্যে ঝাঁপা গ্রামটি অনেক বড় হওয়ায় এ গ্রাম ঘুরেই দিন শেষ হয়ে যায়; এ কারণে বাইরের গ্রামে যাওয়ার সুযোগ হয় না।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন