সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

গত দুইদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে আশাশুনির প্রতাপনগরে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

আশাশুনির প্রতাপনগরের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, গত দুইদিনের বৃষ্টিতে প্রতাপনগরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। বুধবার রাতে প্রতাপনগর এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত দুই দিনের ভারী বর্ষণে আমার ইউনিয়ন প্লাবিত হয়েছে। গতকাল রাতে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ইউনিয়নে ৮ হাজার পরিবার শতভাগ বিদ্যুতের আওতায়। বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, প্রতাপনগরে খুঁটি উপড়ে পড়ে আমার ইউনিয়নও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৭ হাজার গ্রাহক।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন, আম্পান ও ইয়াসের বন্যায় ডুবে থাকার কারণে প্রতাপনগরের মাটিতে শক্তি কম। গত দুই দিনের ভারী বর্ষণে প্রতাপনগরে খুঁটি উপড়ে পড়েছে। এতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৭ হাজার গ্রাহক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের লোকজন ওখানে আছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ শুরু করতে পারছে না। আশাকরি খুব দ্রত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম