সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে ভূমিহীন সমিতির সভা

সাতক্ষীরা শহরের কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকালে কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে এ আলোচনা সভা সংগঠনের সদস্য সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সদস্য কেনা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় আব্দুর রশিদ, ইয়াছিন, রাবেয়া খাতুন, সুফিয়া খাতুন, সালেহা, রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ভূমিহীন সদস্যদের ঘর উপহার দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই প্রক্রিয়ায় জেলার ১ হাজার ৪৮৫ জন ঘর বরাদ্দ পেলেও এর বাইরে রয়েছে অগণিত হতদরিদ্র ভূমিহীন পরিবার। সেই পরিবারগুলোর সঠিক তালিকা প্রস্তুত করিয়া আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, ইতিপূর্বে ঐ প্রকল্পের অধীনে যারা ঘর বরাদ্দ পেয়ে স্বাভাবিকভাবে বসবাস করছে তাদের অধিকাংশই বিত্তবান। যারা বরাবরই বরাদ্দকৃত ঘর পাওয়ার যোগ্য না। অথচ গুটিকয়েক ব্যক্তিকে ম্যানেজ করে প্রকল্পের অনিয়ম চলমান রেখেছেন প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় কথিত কিছু ভূমিহীন নামধারী নেতা। এমনকি ঐ নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ওই নেতাদের কাছে আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম