বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

দেশের ৬২তম জেলা হিসেবে গত বছর ২৬ এপ্রিল সাতক্ষীরাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে মাঝে মধ্যে দু’একজনের করোনা ভাইরাস শনাক্ত হতে থাকে। একপর্যায়ে করোনাভাইরাসের কথাও জেলার মানুষ ভুলতে বসে। ঠিক এমন সময়ে গত এপ্রিলে সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমন শুরু হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভারত থেকে ফিরে আসা তিন শতাধিক বাংলাদেশী নাগরিককে বেনাপোল স্থল বন্দর থেকে কোয়ারেন্টাইনের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাদের মধ্যে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ২৭ মে থেকে জেলায় করোনার ব্যাপক সংক্রমন শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ২৮ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৪ জন এবং উপসর্গে মারা গেছেন ৩৫০ জন। ১ জুলাই চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮০৯ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৯জন চিকিৎসাধীন ছিলেন। অন্যারা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত ছাড়াও আরও ২৫০ জন উপসর্গের রোগী ভর্তি ছিলেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৪০ জন।

এদিকে জেলায় এ পর্যন্ত শনাক্ত ৩ হাজার ৪২৩ জন করোনা রোগীর মধ্যে ১ হাজার ৮০৫ জন শনাক্ত হয়েছে গত জুন মাসের ৩০ দিনে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪০৫ জনের। জুন মাসে শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

এরপূর্বে গত মে মাসের ৩১ দিনে জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৫ জনের। এ সময় শনাক্ত হয় ৩০৫জনের। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

তারপূর্বে গত ২৬ এপ্রিল ২০২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৭ হাজার ২৬৬ জনের। ৩৭০ দিনের ঐ নমুনা পরীক্ষায় জেলা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৩ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ০৭ শতাংশ।

এদিকে জুন মাসে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনো সংক্রমনের উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। জেলার গড় শনাক্তের হার এখনো ২৬ শতাংশের উপরে। জুন মাসের ১১ দিন জেলায় গড় শনাক্ত ছিল ৫০ শতাংশের উপরে। এরমধ্যে ১২ জুন ৬৪ দশমিক ২ এবং ১৮ জুন ৬০ দশমিক ৮৭ শতাংশ ছিল। জুন মাসের শেষ দিনে শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে সংক্রমনের এই উর্দ্ধগতিতে জেলায় চলছে চতুর্থ সপ্তাহের লকডাউন। আজ লকডাউন শেষ হওয়ার কথা। এরপর আর বাড়বে কিনা সেটি জেলা করোনা প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত নিবে। এদিকে বৃহস্পতিবার সারাদেশব্যাপি শুরু হওয়া লকডাউনে কাঁচা বাজারসহ বেশকিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা বেশি থাকলেও সাতক্ষীরার জন্য সেটি থাকছে না। পূর্বের নিয়মে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কাঁচাবাজারসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা