শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা

সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না ১৪ বছরের কম বয়সীরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। খবর রয়টার্সের।

বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। আর ১৪ থেকে ১৫ বছরে বয়সীদের যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির প্রয়োজন হবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেয়ার জন্য এ বিল পাস হয়েছে।

গর্ভনরের স্বাক্ষরিত এ বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট আছে তা মুছে ফেলা হবে। আর ১৬ বছরের কম বয়সী যাদের অ্যাকাউন্ট আছে, অথচ মাতা-পিতার অনুমতি নেই তাদেরকে থার্ড পার্টি ভ্যারিফিকেশন করতে হবে।

চলতি সপ্তাহের ফেব্রুয়ারিতে রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা একটি বিল পাস করেছিল; যা ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে। তবে সেই বিলের ভেটো দিয়েছিলেন ডিস্যান্টিস। তিনি বলেছিলেন, এই বিল অভিভাবকের অধিকার সীমিত করেছে।

বিলের সংশোধিত সংস্করণে ১৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকের অনুমতির বিষয়টি উল্লেখ আছে। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে।

রন ডিস্যান্টিস এক বিবৃতিতে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম অনেকভাবে শিশুদের ক্ষতি করে। এ আইন অভিভাবকদের তাদের সন্তানদের রক্ষা করার বড় ধরণের ক্ষমতা ‍দিয়েছি।

তবে সমালোচকরা বলছেন, বিলটি বাক স্বাধীনতার জন্য মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সুরক্ষা লঙ্ঘন করেছে। সরকার নয়; অভিভাবকদেরই তাদের সন্তানের অনলাইন ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন