বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য’: মিঠুনকে মমতা

বিজেপিতে যোগ দিয়েই মিঠুন চক্রবর্তী নিজেকে ‘জাত গোখরা’ হিসেবে পরিচয় দিয়েছিলেন।
এবার তারই সিনেমার সংলাপকে হাতিয়ার করে জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মনে করিয়ে দিলেন- রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য অনেক। এছাড়াও মমতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন।

পঞ্চম দফার ভোটকে সামনে রেখে শুক্রবার (১৬ এপ্রিল) হাবড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই তিনি মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ করে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সিনেমার গোখরো (গোখরা) আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি।’

মিঠুনকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন, ‘ছেলেকে বাঁচাতে আজ মিথ্যা কথা বলছেন।’

এদিনের সভা থেকে কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা করেন তিনি। প্রশ্ন তোলেন মোদির বাংলাদেশ সফর নিয়েও। এদিনের সভা থেকে দেশটির বর্তমান করোনা পরিস্থিতির জন্য মোদি-শাহকে ব্যাপক সমালোচনা করেন তিনি।

মমতা বলেন, ‘গুজরাট-উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলার ভোট করাতে ওই রাজ্য থেকে বহিরাগতদের রাজ্যে আনছে বিজেপি। তারাই ছড়াচ্ছে করোনা।’

টিকার অভাবের জন্যও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘রাজ্য টিকা কিনতে চাইলেও কেন্দ্র দিচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যবাসীকে।’

হাবড়ার সভা থেকে প্রত্যেককে সতর্ক করেন তৃণমূল নেত্রী। সবাইকে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।

উল্লেখ্য, বিজেপিতে যোগ দেয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছিলেন মমতার আচরণে অসন্তুষ্ট তিনি। এরপর এই প্রথম জনসভা থেকে মিঠুনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা