মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত হলে ভারত থেকেও রোগী আসবে: মোমেন

সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার (সাত রাজ্য) থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। অথচ সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারাদেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মহানগরীর নাইওরপুলে হাসপাতালের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। দেশে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে হবে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না।

রোগীদের জন্য অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট দিয়ে হয়রানি ও খরচ কমাতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।’

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সিলেট ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোলায়মান আহসান তানভীর এবং প্রতিষ্ঠানটির পরিচালক এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস-এর প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন।

পরে নগরের জিন্দাবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অনেক অবদান রাখছে। এ বিষয়টি মানুষকে জানাতে হবে। যাতে এ খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়।’

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব