মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির কর্মী সভা

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রয়ারী) বিকাল ৪টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদের চত্বরে ওই সভার আয়োজন করা হয়।

চন্দনপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপত ইউ পি সদস্য মো. সাহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন।

চন্দনপুর ইউনিয়ন কমিটির নেতা মো. আকবার হোসেন, রুহুল আমিন, আনোয়ার খাতুন, সুলতান আহমদ, মোঃ শফিকুল ইসলাম, মেহেরুন নেছা, মোঃ হান্নান, আবদুল্লাহ, লাভলু, জাহিদুর, শামসুর, শরিফুল, মুকুল, আইজুল ইসলাম প্রমুখ।

এছাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথি কৃষক ক্ষেতমজুর শ্রমিকসহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
সাথে সাথে মার্চের ৪ তারিখের ওয়ার্কার্স পাটির জনসভা সফল করার বিষয়ে আলোচনা করেন। জনসভা সফল করার মাধ্যমে গরীব মেহনতী মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান।
এছাড়া মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ও ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মুল্যের উর্দ্ধগতি, অর্থনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্য-ওয়ার্কার্স পার্টির সংগঠনকে শক্তিশালী করতে গণসংগঠন গড়ে তোলার আহবান করেন।

বক্তরা দুর্নীতি সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত কর, নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম কমাও, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করার দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম