বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুদান ফেরতদের আর্থিক সহায়তার আশ্বাস প্রবাসী কল্যাণমন্ত্রীর

সুদান ফেরতদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর পর সাংবাকিদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, চিন্তা করবেন না। আপনারা সবকিছু হারিয়েছেন। দেশকে সবকিছু দিয়েছেন। আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। কীভাবে আপনাদের সাহায্য করা করা সেটার জন্য আমরা এখানে এসেছি। আইওএম আপনাদের সহায়তা করবে। প্রবাসী কল্যাণ বোর্ড থেকে সবাইকে আর্থিক সহায়তা দেবো, যেন এ কয়দিন আপনারা চলতে পারেন।

ইমরান আহমদ বলেন, সবচেয়ে বড় কথা হলো সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা পরবর্তী সময়ে আপনাদের কী সাহায্য করতে পারি, কীভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি; আপনাদের নামসহ সবকিছু আমাদের প্রয়োজন আছে। আগামীতে আপনাদের জন্য কী করা হবে তা জানানো হবে।
তিনি বলেন, আপনারা আশ্বস্ত হতে পারেন যে অতিসত্তর বাকিদের নিয়ে আসবো। ৯ বা ১০ তারিখ আরেকটা ফ্লাইট আসবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো। আজকে আসার কথা ছিল ২৫০ জন কিন্তু শেষ পর্যন্ত এলো ১৩৬ জন। সেজন্য নির্দিষ্ট সংখ্যা বা তারিখ বলাটা কঠিন।

মন্ত্রী বলেন, সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে ২ লাখ ডলার প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের পুর্নবাসনের জন্য আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। আমরা নীতিমালা ঠিক করে দিলে আপনারা ওখান থেকেও সাহায্য নিতে পারবেন। পরবর্তী সময়ে সুদানে অবস্থা ভালো হলে যেতে পারবেন বা অন্য কোনো দেশে যদি যাওয়ার ব্যবস্থা হয় আমরা সেভাবে ব্যবস্থা করবো।

এদিকে, সোমবার (৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে সুদান থেকে প্রথম দফায় ১৩৬ বাংলাদেশি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে আইওএম থেকে নগদ ২ হাজার এবং কল্যাণ বোর্ড থেকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে

নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনেওবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আওয়ামী লীগ গতবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী