শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতের একটি বাড়ির ওপর বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

এক প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তরা জানায়, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন।

এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, ‘মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।’

কয়েকদিন আগে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী