সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনাসহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত: ভারতীয় এমপি

ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ‘ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে’।

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলাকারী একজন ‘বাংলাদেশি’ বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এ কথা করেন।

সাইফ আলী খানের ওপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, ‘কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি? তারা দাবি করছে, সাইফ আলি খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কী?’

তিনি বলেন, ‘একজন অভিনেতার ওপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি (হামলাকারী) বাংলাদেশি হন, তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এ জন্য তার পদত্যাগ করা উচিত’।

সঞ্জয় রাউত এ সময় আরও বলেন, সব বাংলাদেশিকে (ভারত থেকে) বের করে দেওয়া উচিত। আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। ১০ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলি খানকে। আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন’।

সাইফ আলি খান প্রসঙ্গে শিবসেনার সংসদ সদস্য আরও বলেন, সাইফ আলি খানের ছেলের নাম তৈমুর। তাদের (বিজেপি) লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক।

উল্লেখ্য, বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলা হয় গত ১৬ জানুয়ারি। ওইদিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে আটক করে রিমান্ডে নিয়েছে।

পুলিশ বলেছে, তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, শেহজাদ চুরি করার উদ্দেশে সাইফ আলি খানের বাসভবনে প্রবেশ করেন। কিন্তু বাড়িতে সাইফ আলি খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন শেহজাদ। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

এদিকে শরিফুল ইসলাম শেহজাদ (৩১) নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না।

তবে তার আইনজীবী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, শরিফুল ইসলাম বাংলাদেশি কিনা, পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই। তার মক্কেল ওই এলাকায় গত সাত বছর ধরে বাস করছেন।

শরিফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, আদালত তার মক্কেলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে শরিফুল বাংলাদেশি- এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। তাদের দাবি, শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা। শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। তার পরিবারও এখানে রয়েছে।

সেই সঙ্গে পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেও দাবি করেন এই আইনজীবী। সূত্র: এএনআই

একই রকম সংবাদ সমূহ

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামারবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী
  • কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা