সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হ্যাটট্রিকে হৃদয়ের উইকেটকে ‘সেরা’ বললেন কামিন্স

প্যাট কামিন্সের হাত ধরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক দেখলো ক্রিকেট বিশ্ব। তাও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে ১৭ বছর পর! ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি।

১৮ তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে নিজের টানা তিন বলে তিনি ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি এবং তাওহিদ হৃদয়কে। টানা তিন উইকেটের মধ্যে হৃদয়ের উইকেটকেই ‘সেরা’ বলছেন কামিন্স।

দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করার বিষয়টি নিজেরও খেয়াল ছিল না কামিন্সের। পরে জায়ান্ট স্ক্রিনেই সেটা দেখেন। হ্যাটট্রিকের তিন উইকেটের মধ্যে হৃদয়ের উইকেটের গুরুত্ব বেশি দেখছেন কামিন্স। ২৮ বলে সমান দুটি করে চার এবং ছক্কায় ৪০ রান করেন হৃদয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কামিন্স বলেন, ‘(হ্যাট্রটিক) নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, জায়ান্ট স্ক্রিনে দেখলাম। (মার্কাস) স্টয়নিসও এসে বলল। ক্রিজে থিতু হওয়া ব্যাটার (হৃদয়) ছিল স্ট্রাইকে, বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছিল। আপনি কখনও বলতে পারবেন না, (সেখান থেকে) কী হতে পারত। তাই সেটা বড় উইকেট ছিল। প্রতিপক্ষকে (অল্প রানে) আটকে রাখতে পারায় খুশি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বোলারদের হ্যাটট্রিক আছে আরও দুটি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন অ্যাস্টন অ্যাগার এবং ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়েন নাথান অ্যালিস। আর এরা দুজনই আজ ছিলেন একাদশের বাইরে।

‘বেঞ্চে থাকা অ্যাগার এবং এলিস এর আগে এই ফরম্যাটে হ্যাটট্রিক করেছেন। তাদের ক্লাবে যোগ দিয়ে ভালাে লাগছে। এমন কিছুর অংশ হতে পারা, এটা চমৎকার ক্লাব।’

বাংলাদেশকে হারিয়ে সুপার এইটের বাকি ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অস্ট্রেলিয়া। তাদের পরের ম্যাচ ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে।

কামিন্স আরো বলেন, ‘লক্ষ্য ছিল জেতা এবং একই সাথে আমরা রান-রেটও ভালো করেছি। এখন বাকি ম্যাচেও এগিয়ে যাওয়ার গতি বজায় রাখতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা