সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী

আমাদের বসে থাকলে চলবে না, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়েই গড়তে হবে স্বনির্ভর বাংলাদেশ। সোমবার যশোরের শার্শার ঐতিহাসিক উলাশীতে পিতার স্মৃতিধন্য উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্লোগান দিই করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। তবে শুধু কাজ করলেই হবে না, অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। যারা সরকারের ফ্যামিলি কার্ড বা কৃষিকার্ডের মতো উন্নয়নমূলক কাজে বাধা দেবে, তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

এরআগে তিনি নিজে হাতে কোদাল চালিয়ে পুনঃখনন কাজের সূচনা করেন এবং একটি বৃক্ষের চারা রোপণ করেন।

খালের ওপর নির্মিত একটি সাধারণ ছোট মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন নিচে মরা খালের ভেতরে দাঁড়িয়েই হাজার হাজার মানুষ তাঁর কথা শোনেন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এবং মোসলেহ উদ্দিন ফরিদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তব্য চলাকালীন সভাস্থলের অদূরে একটি জরাজীর্ণ ব্রিজের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী সেটি দ্রুত পুনর্নির্মাণের ঘোষণা দেন। তিনি আবেগমথিত কণ্ঠে বলেন, খাল খনন শেষ হলে যখন এখানে টলমলে পানির স্রোতধারা বইবে, সেই দৃশ্য দেখতে আমি আবারো আপনাদের মাঝে ফিরে আসবো।

এর আগে উলাশীতে পৌঁছে প্রধানমন্ত্রী উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে তাঁর পিতার সেই সময়কার স্মৃতি জানতে চান।

উলাশীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ