বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ বার ৩ দলের হয়ে বিধায়ক, নজির গড়লেন কোচবিহারের মিহির

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে অনন্য নজির গড়লেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার (৭ মে) বিধানসভায় শপথপাঠ করেছেন তিনি। এ নিয়ে তিনবার ৩টি দলের হয়ে বিধানসভার সদস্য হলেন মিহির।

৯০’র দশকে যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অনুসারী বলেই মিহিরের পরিচিতি ছিল উত্তরবঙ্গের রাজনীতিতে। ১৯৯৬ সালে কোচবিহার উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী হন তিনি। প্রথমবার দাঁড়িয়ে জয়ী হন তিনি। সেবার কংগ্রেসের টিকিটে তার বিধানসভায় অভিষেক হয়। কিন্তু ২০০১ এবং ২০০৬-এ ওই কেন্দ্রই তিনি ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকারের কাছে পরাজিত হন।

২০১৬ সালে কোচবিহার দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী হন মিহির। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবাশিস বণিককে হারিয়ে ১৫ বছর পর বিধানসভায় প্রত্যাবর্তন হয় তার। কিন্তু ধীরে ধীরে দলের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে।

২০২০ সালের শেষের দিকে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। নীলবাড়ির লড়াইয়ে বিজেপির প্রার্থী তালিকায় দেখা যায়, কোচবিহার দক্ষিণের বদলে নাটাবাড়ি কেন্দ্রে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়েছে।

ফল প্রকাশের পর দেখা যায়, বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। হাতে গোনা দু-চারজন ছাড়া তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দলবদল করা প্রায় সব নেতাই হেরেছেন। কিন্তু উত্তরবঙ্গে নতুন আসনে দাঁড়িয়েও জয় পেয়েছেন মিহির। তিনি তাঁরপ্রতিদ্বন্দ্বি তৃণমূল প্রার্থীকে ২৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিজেপির বিধায়ক হয়েছেন। শুক্রবার তিনি শপথ নেয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল নতুন নজির।

তিনবার দলবদল করেও বিধানসভার সদস্য হওয়ার নজির গড়ার প্রশ্নে স্মিত হেসেছেন নাটাবাড়ির নবনির্বাচিত বিধায়ক। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরে বিশ্বাসী। তিনি যখন যে পথে নিয়ে গিয়েছেন, সেই পথেই চলেছি। আমার এমন পথচলার কথা একমাত্র ঈশ্বরই জানেন।’

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা