বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৯ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জনতা ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোস্তাকিম। এসময় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আবম মোসাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো: সামসুল আলম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ। অপর দিকে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স.ম সেলিম রেজা মিলন ও হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বাজার প্রদক্ষিণ করে থানার পাশর্^বর্তী সুমাইয়া ফার্মেসীর সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস,এম হোসেনুজ্জামান হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশাশুনিতে ন্যাজ্যারিন মিশনের বিশ্ব হাতধোয়া দিবস পালন
আশাশুনি প্রতিনিধি ঃ বাংলাদেশ ন্যাজ্যারিন মিশন বিআরসিসিএপিএসএল প্রকল্পের উদ্যোগে আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী ও পরে আলোচনা সভা করা হয়।
ন্যাজ্যারিন মিশন প্রকল্পের ডিআরআর, সিসিএ এন্ড লইভলীহুড এর কার্যক্রম পরিচালনা করে থাকে। হাতধোয়া দিবসে প্রথমে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও হাতধোয়ার কলাকৌশল প্রদর্শন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ, ন্যাজ্যারিন মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ মোঃ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন