শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

আশাশুনিতে কৃষকলীগের ধানকাটা উৎসব পালন

আশাশুনি উপজেলার বড়দলে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সোমবার সকাল ৮ টায় বড়দলের ফকরাবাদ গ্রামে কৃষক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার শেফালী রানী শীলের জমির ধান কেটে দেওয়া হয়।
ফকরাবাদ মৌজায় বড়দল ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার সাধন চন্দ্রের স্ত্রী শেফালী রানী শীল দেড় বিঘা জমিতে ব্রি ৫০ ধান চাষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের জমির ধান কাটার উৎসবে মিলিত হন বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা মোড়ল, কৃষক আব্দুল গনি, ২নং ওয়ার্ড আফছার উদ্দিন, কৃষক নেপাল দাশ, জাকির হোসেন, কৃষাণি শিল্পী, ছন্দা রানী ও পুস্প রানী।
তারা স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে কৃষকের ধান কেটে দিয়েছেন।

আশাশুনি সরকারি কলেজে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে নিরবতা পালন

আশাশুনি সরকারি কলেজে শিক্ষামন্ত্রীর মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়েছে। সোমবার সকালে কলেজে এ নিরবতা পালন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু ম‌নি এম‌পি’র মাতৃবিয়োগে মরহুমার বি‌দেহী আতœার মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া অনুষ্ঠান ও শোকাহত পরিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে এক মি‌নিট নিরবতা পালন করা হয়। মরহুমার মৃত্যুতে আশাশু‌নি সরকা‌রি ক‌লেজ প‌রিবার শোকাহত। নিরবতা পালন অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন