রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরার আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তেঁতুলিয়া রাধাবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্বপন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, হাসেম গাজী, আজিজুল ইসলাম, হাসান গাজী, রিক্তা গোলদার, সাগরিকা গোলদার, মঞ্জনা খাতুন, অঞ্জনা গোলদার প্রমূখ।

বক্তারা বলেন, একটি হাঁস হারিয়ে যাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ রইচ উদ্দিন গাজীর স্ত্রী আনজিনা খাতুনের সাথে বুধবার সকালে কথা কাটাকাটি হয় স্বপন গোলদারের স্ত্রী ও পরিবারের সাথে। এর জের ধরে বিকালে বড়দিন উপলক্ষে বুড়িয়া থেকে বাড়ি আসার পথে তেঁতুলিয়া জামে মসজিদের পাশে কাছে পৌঁছালে পথ রোধ করে রইচ উদ্দিন গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ভ্যান থেকে নামিয়ে স্বপনের স্ত্রী অঞ্জনা গোলদার (৩০), ছোট ভাই দুঃখী গোলদার (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সাগরিকা গোলদার (২৫) সহ৬/৭ জনকে মারতে থাকে। এ সময় তাদের বাঁচাতে স্থানীয়রা ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়।

বক্তারা আরো বলেন এ ঘটনার পর থানায় অভিযোগ করা হলে তারা ক্ষেপে গিয়ে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এমনকি পহেলা জানুয়ারির রাধা বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বই নিতে যেতে দেওয়া হয়নি খ্রিস্টান সম্প্রদায়ের শিশুদের।
মানববন্ধন কর্মসূচি থেকে দোষীদের গ্রেপ্তার ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার জোর দাবি জানান বক্তারা।

এ ঘটনায় রাধা বল্লভপুর গ্রামের মৃত শচীন গোলদারের ছেলে স্বপন গোলদার বাদী হয়ে একই গ্রামের মোঃ রইচ উদ্দীন মোড়ল ওরফে বড় খোকন (৫৫), মোঃ রফিকুল মোড়ল ওরফে খোকন (৪৮), আল মামুন মোড়ল (৩০), মোঃ সবুজ মোড়ল (২৫), পিতা-মোঃ ইদ্রিস মোড়ল ৫। জাহাঙ্গীর মোড়ল (৪৫), মোঃ জিনারুল মোড়ল (৩৮), বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস